রাজধানীর আফতাবনগর বটতলা সংলগ্ন এল ব্লক জামে মসজিদে জুমার নামাজে অংশ নিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার জুমার নামাজের সময় তিনি মসজিদে উপস্থিত হন। এ সময় স্থানীয় মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।

জুমার খুতবার সময় বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। বক্তব্যে তিনি তার নির্বাচনী এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও নাগরিক দুর্ভোগের বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে এলাকার পানি, গ্যাস ও বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা নিয়ে কথা বলেন তিনি।

এলাকাবাসীর দৈনন্দিন জীবনে এসব সমস্যার প্রভাব এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন নাহিদ ইসলাম। পাশাপাশি স্থানীয়দের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।

জুমার নামাজ ও বক্তব্য শেষে স্থানীয় মুসল্লিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় উপস্থিত স্থানীয়রা বিভিন্ন বিষয়ে তার সঙ্গে কথা বলেন।

আফতাবনগর বটতলা সংলগ্ন এল ব্লক জামে মসজিদে নাহিদ ইসলামের উপস্থিতি, বক্তব্য এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের বিভিন্ন ছবি চ্যানেল কে টিভির কাছে রয়েছে।