ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষটির তালা ভেঙে মরদেহগুলো উদ্ধার করে। নিহত পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহ পাওয়া যায়।
ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম ও ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের সদস্যরা গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
নিহতদের পরিচয় ও মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে ঘটনার কারণ চিহ্নিত করা হবে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
তালাবদ্ধ ঘরে দুর্গন্ধ, পুলিশ গিয়ে পেল নবজাতকসহ ৩ লাশ
আশুলিয়ায় ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ পুলিশের
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আরো পড়ুন
কক্সবাজারে বহুতল ভবনে আড়াল সাগর, হতাশ পর্যটকেরা
১১ ঘণ্টা আগে
১১
দিনদুপুরে অস্ত্র হাতে সোনার দোকানে ডাকাতি, রক্ষা পাননি ক্রেতাও
১১ ঘণ্টা আগে
১৩
মিরপুরে বাসে অগ্নিসংযোগ: যুবলীগ নেতা নিখিলের ভাইসহ দুজন কারাগারে
১১ ঘণ্টা আগে
১৪
চাকা বিকল হওয়া বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, নিহত ৩
১ দিন আগে
২১
৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
১ দিন আগে
২৯
গুলিস্তানে আবার হকারমুক্ত সড়কের ঘোষণা
১ দিন আগে
২৬