মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ধানমন্ডি ১০ নম্বর রোড এলাকার লেক থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ধানমন্ডি থানা পুলিশ জানায়, সকালে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে তারা মরদেহের সঙ্গে থাকা একটি এনআইডি কার্ড খুঁজে পান। সেই সূত্রে পরিবারকে খবর দিলে তার স্ত্রী শাহানা জাবিন খান মরদেহ শনাক্ত করেন। 

স্ত্রী শাহানা জাবিন খান পুলিশকে জানিয়েছেন, তারা রাজধানীর ভাটারা থানার একটি আবাসিক এলাকায় থাকেন। জাভেদ আহম্মেদ দীর্ঘদিন বেকার থাকায় আর্থিক সংকটের কারণে বিপর্যস্ত ছিলেন। তবে কীভাবে তিনি ওই লেকে পড়ে মারা গেলেন সে বিষয়টি প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। 

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, খবর পেয়ে ধানমন্ডি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।