রাজধানীর আফতাবনগরের সি ব্লক মেইন রোড সংলগ্ন একটি বাসায় শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফ্ল্যাটের ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার (৬সেপ্টেম্বর) আফতাবনগর সি ব্লক মেইন রোডেরপাশে জনাব নুরুল ইসলাম মাস্টারের বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ফ্ল্যাটের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো মানুষের ক্ষতিহয়নি। অগ্নিকাণ্ডে ঠিক কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংশ্লিষ্টরা ধারণা করছেন, বৈদ্যুতিক সংযোগের ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
আফতাবনগরে বাসায় শর্ট সার্কিট থেকে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
সুপার অ্যাডমিন
৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ণ
৩৬
১ মিনিট পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আরো পড়ুন
কক্সবাজারে বহুতল ভবনে আড়াল সাগর, হতাশ পর্যটকেরা
১১ ঘণ্টা আগে
১১
দিনদুপুরে অস্ত্র হাতে সোনার দোকানে ডাকাতি, রক্ষা পাননি ক্রেতাও
১১ ঘণ্টা আগে
১৩
মিরপুরে বাসে অগ্নিসংযোগ: যুবলীগ নেতা নিখিলের ভাইসহ দুজন কারাগারে
১১ ঘণ্টা আগে
১৪
চাকা বিকল হওয়া বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, নিহত ৩
১ দিন আগে
২১
৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
১ দিন আগে
২৯
গুলিস্তানে আবার হকারমুক্ত সড়কের ঘোষণা
১ দিন আগে
২৬